দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পিস্তল ও গুলিসহ মো. রফিকুল ইসলাম সম্রাট (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জমির সীমানা নিয়ে প্রতিবেশী আলমগীর সরদারের বাড়িতে যান রফিকুল ইসলাম সম্রাট। এ সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আলমগীর সরদারের নাতি মো. তামীম সরদার (১৫) তাকে ধাক্কা দেন।
এরপর সম্রাট তার সঙ্গে থাকা পিস্তল (নম্বর- ঋঋত-৭২৫৭) বের করে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আলমগীর সরদার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সম্রাট পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সম্রাটকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।
আহত আলমগীর সরদারকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আলমগীর সরদারের মেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে মামলা নেয়।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটক রফিকুল ইসলাম সম্রাটকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
জে আই